সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে অন্তর দিয়ে দেশ পরিচালনা করি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: কারও কথায় হতাশ বা উৎসাহিত হয়ে নয়, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে নিজের অন্তর দিয়ে দেশ পরিচালনা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে বৃহস্পতিবার চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ নেতা বলেন, ‘মিডিয়াতে কী লিখল, আর টক শো তে কী বলল, আমি কিন্তু ওইটা শুনে কখনও দেশ পরিচালনা করি না।

আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে। কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। ওই দরিদ্র মানুষের জন্য তিনি বছরের পর বছর জেল খেটেছেন।’

বাবা-মায়ের কাছে পাওয়া শিক্ষা নিয়েই পথ চলেন জানিয়ে সরকার প্রধান বলেন, ‘মানুষ তার সুফল পাচ্ছে কি না, এটাই আমি যাচাই করি। কে কী বলল, সেটা শুনে হতাশ হওয়া, উৎসাহিত হওয়া আমার সাজে না, আমি করি না। এটা হল বাস্তবতা।’

হতাশ হওয়াকে দেশের মানুষের বদভ্যাস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হতাশার কথা লেখে, এটা আমাদের দেশের মানুষের একটা বদভ্যাস আছে।

কথায় কথায় হতাশ হওয়া। আর যতই কাজ করি, বলে এটা হল না কেন, ওটা হল না কেন। আমি বলব, আগে কী ছিল, এখন কী আছে সেটা দেখলেই তো হয়ে যায়।

‘আছে, কিছু লোক তো আছে না, যারে দেখতে নারি তার চলন বাঁকা। এই অবস্থায় কিছু লোক ভোগে। আর কিছু এমনি হতাশায় ভোগে। তো সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে অন্তর দিয়ে দেশ পরিচালনা করি।

আপডেট সময় : ০৬:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১