সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

ঢালাইয়ের সময় ধসে পড়ল এলজিইডির ব্রিজ, আহত ২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় ঢালাইয়ের সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্মাণাধীন একটি গার্ডার ব্রিজ ধসে খালে পড়ে গেছে। ব্রিজের সেন্টারিং সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে দুই শ্রমিক আহত হন। মঙ্গলবার বিকালে উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের খালের ওপর নির্মাণাধীন ২৩ মিটার দীর্ঘ ব্রিজটি ধসে পড়ে।

নদমূলা ৪ ও ৬ নম্বর ওয়র্ডের খালের ওপর এ সেতুটি। ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সওগাত হোসেন জানান, বিকাল সোয়া ৫টার দিকে হঠাৎ নির্মাণাধীন ব্রিজটির নিচের খুঁটি দেবে ধসে পড়ে। এতে সেখানে থাকা দুই শ্রমিক আহত হন। নদমূলা শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন জানান, ব্রিজটির সেন্টারিংয়ের কাঠ কোনো কারণে সরে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুর্ঘটনাস্থল থেকে লাফিয়ে সরে যাওয়ার সময় দুই শ্রমিক সামান্য আহত হন। ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম জানান, বর্তমানে তিনি একটি প্রশিক্ষণে আছেন। তবে ব্রিজটি ধসে পড়ার কথা শুনেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢালাইয়ের সময় ধসে পড়ল এলজিইডির ব্রিজ, আহত ২।

আপডেট সময় : ০৬:২৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১