সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশাল বিভাগে ১১টি নতুন সেতুর উদ্বোধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল বিভাগের ৪ জেলায় সড়ক ও জনপথ বিভাগের সদ্য নির্মিত ১১টি সেতু উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়াল পদ্ধতিতে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ে সংযুক্ত হয়ে এই ব্রিজগুলোর উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ে এক বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ১১টি সেতু উদ্বোধনের ফলে এই অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে বলে আশা করেন সড়ক বিভাগের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল কাদের ছাড়াও ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান এবং বরিশালপ্রান্তে উপস্থিত ছিলেন সওজ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ বরিশাল বিভাগের সওজের শীর্ষ কর্মকর্তাগণ।

উদ্বোধন হওয়া ব্রিজগুলোর মধ্যে বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ মুলাদী-হিজলা সড়কের বাবুগঞ্জ সেতু, একই সড়কের খাসেরহাট সেতু, নবাবের হাট সেতু, কাউরিয়া সেতু ও খুন্না সেতু, বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গুরুধাম সেতু ও তপসের খেয়াঘাট সেতু, ভোলা-বোরহানউদ্দিন-লালমোহন-চরফ্যাশন-চরমানিকা আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার সেতু, একই জেলার দেবীদার-নাজিরপুর-লালমোহন-তজুমুদ্দিন জেলা সড়কের দেবীরচর সেতু এবং পিরোজপুরের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের হেতালিয়া সেতু ও একই সড়কের মাদারসী সেতু।

বরিশাল জেলায় ৫টি, ভোলায় ২টি, ঝালকাঠিতে ২টি এবং পিরোজপুর জেলায় ২টি ব্রিজের মোট দৈর্ঘ্য ৪৯১ মিটার। এই সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮৩ কোটি ২৩ লাখ টাকা। এই সেতুগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ায় ওই এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন হবে বলে আশা সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবালের।

এদিকে ১১টি ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের বহুল প্রতীক্ষিত লেবুখালীর পায়রা সেতুর উদ্বোধন করবেন। পিরোজপুরের কঁচা নদীর উপর বেকুটিয়া সেতুর নির্মাণ কাজ ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। নলুয়া-বাহেরচর সেতু একনেকে পাশ হয়েছে। শীঘ্রই এর নির্মাণ কাজ শুরু হবে। তিনি যথা সময়ে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি টেকসই নির্মাণে বিশেষ নজর দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিভাগে ১১টি নতুন সেতুর উদ্বোধন।

আপডেট সময় : ১১:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১