সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

ভোলায় বিদ্যালয়ে রাতেও উড়ছিল জাতীয় পতাকা! ৫ শিক্ষককে শোকজ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :: ভোলা সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম শিবপুর শরীফ সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও জাতীয় পতাকা উড়তে থাকার ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষককে শোকজ করেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কয়েকজন ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ার দৃশ্য দেখতে পান। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমান এবং ক্ষুব্ধ হন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন জানান, তিনি একটু অসুস্থ থাকায় স্কুল ছুটির পর বের হয়ে যান বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের অন্য শিক্ষকদের ভুলের কারণে জাতীয় পতাকা নামানো হয়নি। এছাড়া ভবিষ্যতে এমন ভুল যাতে না হয় সে ব্যাপারে সজাগ থাকবেন তিনি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, বিষয়টি শোনার পর আজ সকালে প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনসহ ওই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে শোকজ করা হয়। আগামী তিনদিনের মধ্যে এ ব্যাপারে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় বিদ্যালয়ে রাতেও উড়ছিল জাতীয় পতাকা! ৫ শিক্ষককে শোকজ।

আপডেট সময় : ০৭:৫০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১