সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

চাকরির প্রলোভনে তালতলীর কিশোরীকে উজিরপুরে ধর্ষণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে চাকরির প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বরগুনার তালতলী উপজেলার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয় গেছে। এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই কিশোরী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় এক সন্তানের জনক বরিশাল বিমানবন্দর থানার পাংশা গ্রামের আঃ ছালাম হাওলাদারের ছেলে মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষন মামলা দায়ের করেছে। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার তালতলী উপজেলার সোবহান পাড়া গ্রামের এক দিন মজুরের কিশোরী কণ্যা (১৭) বাবা-মায়ের সাথে অভিমান করে গত রবিবার (১২ সেপ্টেম্বর) বরিশালে বান্ধবী ফাতেমার কাছে চাকরির সন্ধানে চলে আসে। ফাতেমা ওই দিন সন্ধ্যায় উজিরপুর উপজেলার হারতা বাজারের ছোট ব্রিজের পাশে স্বপন মন্ডলের বাড়িতে ভাড়াটিয়া মাসুম হাওলাদারের কাছে চাকরি দেয়ার কথা বলে তাকে নিয়ে যায়। ওই রাতে মাসুম (৩২) কিশোরীকে চাকরি দেয়ার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। সোমবার সকালে মাসুমের দ্বিতীয় স্ত্রী রুমানা ধর্ষনের বিষয় জানতে পেরে ওই কিশোরীকে বরগুনাতে পিত্রালয়ে ফিরে যাওয়ার জন্য ২ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু সে বরগুনা না গিয়ে বরিশাল কোতোয়ালি থানায় হাজির হয়ে ওসির কাছে তাকে ধর্ষন করা হয়েছে বলে জানায়। তিনি বিষয়টি উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদকে জানালে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই কিশোরী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষন মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক( এসআই ) জসিম উদ্দিন জানান, ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে উজিরপুর মডেলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আলী আর্শাদ বলেন, কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত আসামি মাসুমকে গ্রেফতারের চেষ্টা চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরির প্রলোভনে তালতলীর কিশোরীকে উজিরপুরে ধর্ষণ।

আপডেট সময় : ০৪:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১