সংবাদ শিরোনাম ::
প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

বরিশালে নদীতে অবৈধ ১৪ নৌযান আটক, চালকদের জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ফিটনেস, রেজিস্ট্রেশন ও নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযান এবং সনদবিহীন চালকদের বিরুদ্ধে বরিশালে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা নদীতে এই অভিযান চালান নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) বদরুল হাসান লিটন।

এসময় বরিশাল জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী অভিযানে ১৪টি নৌযান আটক করা হয় এবং ১৪ জন চালককে দেওয়া হয় বিভিন্ন পরিমাণ আর্থিক দণ্ড।

নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) বদরুল হাসান লিটন জানান, অবৈধ নৌযানের কারণে নৌপথে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি দেশব্যাপী অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান শুরু করে নৌ পরিবহন অধিদপ্তর। এই ধারাবাহিকতায় বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়।

এসময় রেজিস্ট্রেশন, সার্ভে সনদ এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন ১৪টি বলগেট, ড্রেজার, ট্রলার, কার্গো এবং স্পিড বোট আটক করা হয়। নৌযান চালানোর বৈধ সনদ না থাকায় বিভিন্ন অঙ্কের আর্থিক দণ্ড দেওয়া হয় অবৈধ নৌযান চালকদের। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নদীতে অবৈধ ১৪ নৌযান আটক, চালকদের জরিমানা।

আপডেট সময় : ১১:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১