সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাই, যুবক গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দিনাজপুরের বিরল উপজেলায় এক ব্যবসায়ীর মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে ৩ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে মশিউর রহমান আশিক (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

বিরল উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাসা থেকে রোববার রাত সাড়ে ৯টার দিকে আশিককে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় ভুক্তভোগী ব্যবসায়ী আল আমিন আলী বাদী হয়ে টাকা ছিনতাইয়ের একটি মামলা দায়ের করেন।

বিরল থানার ওসি ফখরুল ইসলাম জানান, আশিক দীর্ঘদিন ধরে আল আমিন আলীর দোকান থেকে বাকিতে মোবাইল রিচার্জ ও বিকাশে টাকা নিয়ে আসছিল। আশিকের কাছে দোকানদারের ৪৭ হাজার ৬২৬ টাকা পাওনা ছিল। রোববার দুপুরে আশিক ওই দোকানের সামনে আসলে দোকানদার বকেয়া আদায়ের জন্য কথা বললে সে ক্ষিপ্ত হয়ে কোমরে থাকা একটি পিস্তল তার মাথায় ঠেকিয়ে ক্যাশ বাক্সে রাখা ৩ লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায়। পরে আশপাশের অন্যান্য ব্যবসায়ীরা বিষয়টি জানতে পেরে দিনাজপুর-সেতাবগঞ্জ সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ওই দোকানদার সন্ধ্যা সাড়ে ৭টায় থানায় এসে একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আশিককে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাই, যুবক গ্রেফতার।

আপডেট সময় : ০৫:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১