সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝালকাঠি শিশু নির্যাতনের অভিযোগে পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:: শিশু নির্যাতনের অভিযোগে ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারসু পশ্চিম ঝালকাঠি এলাকার পনু খানের ছেলে।
পুলিশ জানায়, পালবাড়ি এলাকার কাঠ ব্যবসায়ী রাশেদুল ইসলাম মিলনের সঙ্গে পুরনো বিরোধ ছিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুর। এরই জের ধরে ফারসু লোকজন নিয়ে গত ৯ই সেপ্টেম্বর রাতে মিলনের বাসায় ঢুকে তাকে খুঁজতে থাকে। এ সময় তিনি বাসায় ছিলেন না। তখন ফারসু ও তার লোকজন মিলনের ৬ বছরের শিশুপুত্র নাজিব শেহজাদকে পিটিয়ে আহত করে। শিশুর গলাটিপে ধরে মাটিতে আছার মারে তারা।

শিশুটির চিৎকার শুনে মিলনের বন্ধু মেহেদী হাসান এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রবিবার রাতে সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুসহ ১৪ জনের নামে ঝালকাঠি থানায় মামলা করেন রাশেদুল ইসলাম মিলন। পুলিশ রাতেই পালবাড়ি এলাকা থেকে ফারসুকে গ্রেপ্তার করে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, মামলা দায়েরের পরপরই এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতে প্রেরণ করা হলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি শিশু নির্যাতনের অভিযোগে পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার।

আপডেট সময় : ১২:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১