সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার তিন ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন উপজেলার শাহজাহানপুর গ্রামের বাসিন্দা ভাঙারি ব্যবসায়ী আব্দুর রউফ।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব গণি সাংবাদিকদের বলেন, উপজেলার কৃষকগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা পরিচালনা করে আসছেন আব্দুর রউফ। গত ৭ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে উপজেলার শাহজাহানপুরে অবস্থিত নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলা হয়। রউফ বাড়ির মূল গেইট খুলে বাইরে এলে ৫/৬ জন অপরিচিত লোককে দেখতে পান তিনি। তারা সবাই ডিবি পুলিশের লোক বলে পরিচয় দিয়ে তাঁকে নিয়ে ঘাটিনা রেল সেতুর পূর্বপাশে যায়। এ সময় ভেজাল ব্যবসার অভিযোগ এনে তাঁর কাছে ৫০ হাজার টাকার চাঁদা দাবি করা হয়। রউফ গ্রেপ্তার আতঙ্কে তাদেরকে রাতেই ১০ হাজার টাকা দেন। পরের দিন সকালে বাকি ৪০ হাজার টাকা নিয়ে ফোনে রউফকে উল্লাপাড়ার রেল স্টেশন এলাকায় আসতে বলেন প্রতারকরা।

রউফ ওই মোবাইল নম্বরের সূত্র ধরে জানতে পারেন তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছেন। পরে তিনি প্রতারকদের ফোন নম্বরসহ থানায় চাঁদাবাজির অভিযোগ করলে পুলিশ উপজেলার শিবপুর গ্রামের ফরজ আলী ছেলে মো. শওকত আলী (৩২), একই গ্রামের তাহের প্রামাণিকের ছেলে আব্দুল হান্নান (৩৮) এবং খোকা প্রামাণিকের ছেলে রাসেলকে (৩৩) গ্রেপ্তার করে।

মামলার বাদী আব্দুর রউফ বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক। তবে মামলায় ৬ নম্বর আসামি উপজেলার শিবপুর গ্রামের মৃত হাসান ফকিরের ছেলে খাজার (৪৮) বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। পুলিশ ভুল করে মামলায় তাঁর নাম সংযোজন করেছে বলে জানান আব্দুর রউফ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) এনামুল হক সাংবাদিকদের বলন, ‘ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি মামলায় তিন অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩।

আপডেট সময় : ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১