সংবাদ শিরোনাম ::
প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমিহীনদের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে আবাসনে বসবাসরত ভূমিহীনদের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ৩৩ জন ভূমিহীন উপজেলার সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর রবিবার বেলা ১২টায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে. ২০০৬ সালে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের জিরারকাঠিতে সরকার ভূমিহীনদের জন্য আবাসন গড়ে তোলে। তৎকালীণ চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তখন আবাসনে থাকার জন্য আবেদনকারীদের কাছ থেকে ৫ /১০ হাজার টাকা করে নেন। ওই সময় তিনি ভূমিহীন পরিবারগুলোকে সরকারের কাছ থেকে ফেরত না দেওয়ার শর্তে এক লাখ টাকা করে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিভিন্ন দপ্তরে তদবির করে ঘর পাকা করে দেওয়াসহ আবাসনে উন্নয়নমূলক নানা সুযোগ সুবিধা এনে দেওয়ার কথাও তিনি বলেছিলেন। কিন্তু পরবর্তীতে কোন সুযোগ সুবিধাই তারা পাননি। উপরন্তু নি¤œমানের নির্মিত ঘর থেকে পানি পড়াসহ বসবাস অযোগ্য হয়ে পড়েছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করায় ভূমিহীন পরিবারগুলো সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা বলেন,সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইউএনও তখন ওই আবাসন নির্মাণ করেছিলেন। টাকা নেওয়া তো দূরের কথা তখন সেখানে তিনি যেতেই পারেননি। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে তিনি দাবি করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমিহীনদের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ।

আপডেট সময় : ০৮:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১