সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

কাজে ফিরলেন আলেচিত নায়িকা পরীমনি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নানা সংকটের মধ্য দিয়ে যাওয়া পরীমনি আদৌ চলচ্চিত্রে ফিরতে পারবেন তো—শুভাকাঙ্ক্ষীদের এই আশঙ্কা মিথ্যা প্রমাণ করে কাজে ফিরেছেন পরীমনি। এরই মধ্যে দুদিন কাজও করেছেন তিনি।

তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন এই অভিনেত্রী। শুটিং নয়, এই চলচ্চিত্রের ডাবিং দিয়েই কারামুক্তি–উত্তর চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হলো।

ঢাকার একটি স্টুডিওতে গত মঙ্গল ও বুধবার ডাবিং করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।

কাজে ফেরার খবরটি নিশ্চিত করে পরীমনি বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে চলচ্চিত্রের জন্য ভালোবেসেছে।

তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে।’

নিজের ছবির অভিনয়শিল্পীকে কাজে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিচালক ইফতেখার শুভ। তিনি বলেন, ‘আমরা একটু টেনশনে ছিলাম, তবে আত্মবিশ্বাস ছিল।

চলচ্চিত্রের প্রধান অভিনয়শিল্পীর আবার কাজে ফেরার খবরটা ভীষণ রকমের ভালো লাগার। আমাদের সবারই উচিত হবে তাঁর কর্মপরিবেশ নিশ্চিত করা।

তাঁর ওপর দিয়ে যে মানসিক নির্যাতনের ঝড় বয়ে গেছে, তা কাজের মাধ্যমে কাটিয়ে উঠতে তাঁকে সহযোগিতা করা। আত্মবিশ্বাসী পরীমনিকে আবারও চলচ্চিত্রে নিয়মিত দেখতে পাওয়াটা আমাদের জন্য আরও বেশি স্বস্তির ও আনন্দের হবে।’

শোনা যাচ্ছে, সামনে শুটিংয়েও অংশ নেবেন পরীমনি। শুরুতে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং হতে পারে। এরই মধ্যে পরিচালক রশীদ পলাশ ও চিত্রনাট্যকার গোলাম রাব্বানী পরীমনির বনানীর বাসায় দেখা করে এসব বিষয়ে আলোচনা করেছেন।

আবার এমনও শোনা যাচ্ছে, নতুন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুটিং শুরু করতে পারেন তিনি। এখন দেখার বিষয় কোনটি আগে ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাজে ফিরলেন আলেচিত নায়িকা পরীমনি।

আপডেট সময় : ০২:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১