সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

বরিশাল নগরীর ৩ এলাকায় হর্ন বাজালেই কারাদণ্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল নগরীর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এই তিন এলাকায় শব্দ দূষণরোধে প্রচারণা চালিয়েছে পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নগরীর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় এলাকায় এ প্রচারণা চালানো হয়।

এসময় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক, পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া, সহকারী বায়োকেমিস্ট মুনতাছির রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সমন্বয়কারী রফিকুল আলম উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা তথ্য অফিস প্রচারণার এ কাজ পরিচালনা করছে। প্রচারণায় স্থানীয়দের শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে নীরব এলাকায় হর্ন না বাজানোর বিষয়ে সচেতন করা হয়। প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে আরও জানানো হয় শব্দ দূষণের ফলে শ্রবণশক্তি হ্রাস ও স্থায়ীভাবে নষ্ট হয়। এতে উচ্চ রক্তচাপ ও ফুসফুসজনিত জটিলতা, ক্ষুধামন্দা, হৃদরোগ, মস্তিষ্ক বিকৃতি, অনিদ্রা ও স্মরণশক্তি হ্রাস পায়।

আইন অমান্যকারীরা একমাস কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন বলে জানানো হয়। পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীর ৩ এলাকায় হর্ন বাজালেই কারাদণ্ড।

আপডেট সময় : ০৩:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১