চুয়াডাঙ্গায় নকল প্রসাধনী জব্দ: ২ লক্ষ টাকা জরিমানা।
- আপডেট সময় : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ।। চুয়াডাঙ্গা পৌরশহরের বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নকল পণ্য তৈরির অপরাধে মোঃ মোস্তফা (৩৮) নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোস্তফা একই এলাকার মোঃ রিকাত আলীর ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৯ই সেপ্টেম্বর) সকাল ১১টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের সহায়তায় চুয়াডাঙ্গা পৌরশহরের বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। এ সময় নকল পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১, ৪৪ ও ৫০ ধারা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ মোস্তফা নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন।


























