সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

ঝালকাঠিতে প্রয়াত নয় আইনজীবীর মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির প্রয়াত নয়জন আইনজীবীর মৃত্যুতে দোয়া ও মিলাদ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা জজ আদালতের এজলাস কক্ষে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. পারভেজ শাহরিয়ার, দেওয়ানী ও বিচারিক আদালতের বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ ও প্রয়াত আইনজীবীদের পরিবারবর্গ। সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি বিজ্ঞ পিপি আবদুল মান্নান রসুল প্রয়াত নয়জন আইনজীবীর কর্মময় জীবনের বৃত্তান্ত তুলে ধরেন। পরে দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রায়াত আইনজীবীদের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল এর সভাপতিত্বে এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমন মনু। এতে বক্তব্য রাখেন, আইনজীবী সৈয়দ হোসেন, অমল চন্দ্র, লিয়াকত আলী খান, ইঞ্জিনিয়ার জিকে মোস্তাফিজুর রহমান, জিপি মীর রফিকুল ইসলাম আজম, এম আলম খান কামাল, শাহাদাৎ হোসেন, এ কে আজাদ হারুন, মল্লিক নসির উদ্দিন কবির, বদরুল মিল্লাত খোকন, নাসিমুল হাসান, প্রয়াত আইনজীবী শ্রী মহাদেব চন্দ্র দে এর পূত্র সান্তানু দে প্রমূখ। এ সময় আইনজীবীরা তাঁদের বিজ্ঞ বন্ধুদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী আনোয়ার হোসেন। করোনাকালে গত এক বছরে জেলা আইনজীবী সমিতির ইতিহাসে সর্বোচ্চ নয় জন জ্যেষ্ঠ আইনজীবী মৃত্যূবরণ করেন। হারিয়ে যাওয়া বিজ্ঞ আইনজীবীরা হলেন, আলহাজ্ব সামসুদ্দিন হাওলাদার, আঃ রশিদ সিকদার, আলহাজ্ব আঃ বারি তালুকদার, আলহাজ্ব দেলোয়ার হোসেন, শ্রী মহাদেব চন্দ্র দে, আলহাজ্ব মমিন উদ্দিন খলিফা, শ্রী সুধির চন্দ্র হাওলাদার, মোজাম্মেল হক, নার্গিস আক্তার বানু। প্রথা অনুযায়ী আইনজীবীদের মৃত্যুতে বছরে একবার দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মৃত আইনজীবীদের সম্মানে এদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে প্রয়াত নয় আইনজীবীর মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান।

আপডেট সময় : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১