সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

দ্বিতীয় বিয়ের অনুমতি না পেয়ে’ স্ত্রীকে নির্যাতন, পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রাশেদুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে পিটিতে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই গৃহবধূকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ ও তাঁর বাবা জানান, প্রায় ৬ বছর আগে কামারখন্দ উপজেলার নান্দিনা মধু গ্রামের রাশেদুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন রাশেদুল। পুলিশের চাকরির নাম করে স্ত্রীর পরিবারের কাছে ১০ লাখ টাকা নেন তিনি। এরপর আরও অর্থের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন রাশেদুল ও তাঁর পরিবারের সদস্যেরা।

কয়েক দিন আগে রাশেদুল দ্বিতীয় বিয়ে করবেন বলে তাঁর স্ত্রীর কাছে লিখিত অনুমতি চান। এতে তাঁর স্ত্রী রাজি না হওয়ায় তাঁকে পিটিয়ে আহত করেন রাশেদুল ও তাঁর পরিবারের লোকজন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম এম সুমনুল হক বলেন, আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা বলেন, ‘ওই গৃহবধূকে নির্যাতনের অভিযোগ দাখিল করা হয়েছে। হাসপাতালে তাঁর কাছে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাটি আমরা তদন্ত করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্বিতীয় বিয়ের অনুমতি না পেয়ে’ স্ত্রীকে নির্যাতন, পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ।

আপডেট সময় : ০৭:৫২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১