সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

আলোয় আলোকিত লেবুখালী-পায়রা সেতু উদ্বোধনের অপেক্ষায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, বরিশাল: সেতুর সড়কবাতিতে নতুন করে সেজেছে লেবুখালীর পায়রা নদী। রাতের আঁধারে পায়রার পাড়ে দাঁড়ালে মনে হবে স্বপ্নের মতো। যে কেউ মনে করবেন হয়তো অন্য কোনো দেশে দাঁড়িয়ে আছি।

কিন্তু বাস্তবে পটুয়াখালীর দুমকিতে দেশের দ্বিতীয় বৃহত্তম ফোরলেনের পায়রা সেতুর সড়কবাতি দৃষ্টি কাড়ছে সবার।

সন্ধ্যা নেমে আসলেই রূপ বদলে যায় পায়রা নদীর। মনে হয় সেতুর সড়কবাতির আলোর ঝলকানি হাত নেড়ে তার সৌন্দর্য দেখতে ডাকছে সবাইকে। ইতোমধ্যে সেতুর এ মায়াবতী সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত মানুষ ভিড় করছেন পায়রার পাড়ে।

এদিকে দুটি অ্যাবাটমেন্ট ও ৩১টি পিয়ারে নির্মিত সেতুটির প্রায় ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে। বলা হচ্ছে আনুষঙ্গিক অন্যান্য নির্মাণকাজ সম্পন্ন করে চলতি মাসেই যানচলাচলের জন্য খুলে দেওয়া হবে।

পায়রা সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আবদুল হালিম জানান, বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ৩৯ কিলোমিটারে পায়রা নদীর ওপর ‘লেবুখালী পায়রা সেতু’ নির্মাণের মধ্য দিয়ে উপকূলের ৫০ লাখ মানুষের স্বপ্নপূরণ হতে চলেছে।

ইতোমধ্যে ৩১টি পিয়ারে সেতুটির সড়কবাতি স্থাপনসহ সম্পূর্ণ সেতু এখন দৃশ্যমান হয়েছে। দ্রুত বাকি কাজ সম্পন্ন করে এ মাসেই যানচলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

ব্রিজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫শ কোটি টাকা। ব্রিজটি যানচলাচলের জন্য উন্মুক্ত হলে পটুয়াখালী-বরগুনা জেলাসহ উপকূলীয় অঞ্চলের যোগাযোগব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন। খুলে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটার সম্ভাবনার দ্বার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলোয় আলোকিত লেবুখালী-পায়রা সেতু উদ্বোধনের অপেক্ষায়।

আপডেট সময় : ১১:৪১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১