সংবাদ শিরোনাম ::
প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

বরিশাল শিক্ষা বোর্ডের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, : করোনাকালে শিক্ষকদের আর্থিক প্রণোদনা প্রদানসহ নানা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা।

মঙ্গলবার বেলা ১২টায় নগরীর ফকিরবাড়ি রোডে শিক্ষক সমিতি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ লিখিত বক্তব্যে বলেন, করোনাকালেও শিক্ষা বোর্ড বিভিন্ন ফি আদায় করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে।

কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোনো আয় ছিল না। গত দেড় বছরে কোনো জায়গা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনো সহায়তাও পায়নি।

এ অবস্থায় ২০ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদ সুখবর হলেও প্রতিষ্ঠানগুলো ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার অর্থ জোগাড় করাও দুরূহ হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের জন্য করোনা সুরক্ষা ব্যয় নিয়েও তারা চিন্তিত।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাপন ব্যয় বেড়েছে বহুগুণ। এতে শিক্ষকদের ওপর আর্থিক চাপ বেড়েছে।

এসব কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের জন্য সরকারি প্রণোদনা দাবি করেন তিনি। একই সঙ্গে শিক্ষা জাতীয়করণ করাসহ আরও বেশ কিছু দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় সমিতির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল শিক্ষা বোর্ডের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ।

আপডেট সময় : ০৫:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১