সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

নাটক সাজিয়ে শ্বশুর-শাশুড়িকে হত্যা করল পুত্রবধূ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: কুমিল্লা সদরের সুবর্ণপুরে জোড়া খুনের ঘটনায় ২৪ ঘণ্টার ভেতর রহস্য উন্মোচন করেছে পুলিশ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী খালাত ভাই ও তার বন্ধুদের সহযোগিতায় পুত্রবধূ নাজমুন নাহার শিউলি (২৫) শ্বশুর-শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনা আড়াল করার জন্য ডাকাতির নাটক সাজানো হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো. আবদুর রহিম প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহত দম্পতির বড় মেয়ে সৈয়দা বিলকিস আক্তার হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি পুত্রবধূ নাজমুন নাহার শিউলি, তার খালাত ভাই জহিরুল ইসলাম সানি (১৯) ও জহিরুলের বন্ধু মেহেদী হাসান তুহিনকে (১৮) আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, নানা কারণে শ্বশুর-শাশুড়ির ওপর ক্ষুব্দ ছিল শিউলি। নানা সময় প্রবাসী স্বামী সৈয়দ আমান উল্লাহকে ফোনে পারিবারিক সমস্যার কথা বললেও ততটা গুরুত্ব দেয়নি। নানা কারণে অতিষ্ট হয়ে তাদের হত্যার পরিকল্পনা করে শিউলি। গত রোববার (৫ সেপ্টেম্বর) রাতে বজ্রপাত ও প্রবল বর্ষণের সময় খালাত ভাই ও তার বন্ধুদের জরুরি প্রয়োজনে বাড়িতে ডাকে শিউলি। তারা এলে পূর্ব পরিকল্পনা মোতাবেক প্রথমে শিউলির ওড়না দিয়ে শাশুড়ির মুখ চেপে ধরে। এ সময় সহযোগীরা হাত পা বাঁধে। তখন শিউলি বিছানার মধ্যে ফেলে কম্বল দিয়ে শাশুড়ি সফুরা খাতুনকে ( ৫৫) শ্বাসরোধে হত্যা করে। কিছুক্ষণ পর শ্বশুর স্থানীয় পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) বাড়িতে এলে একইভাবে তাকেও শ্বাসরোধে হত্যা করে।

শিউলির খালাত ভাই সানি ও তার বন্ধুরা হত্যাকারী শিউলির হাত পা বেঁধে রেখে চলে যায়। তখন শিউলি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এলে জানানো হয় ঘরে ডাকাত প্রবেশ করেছে। ঘটনাস্থলে পুলিশ গেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলিকে সন্দেহ হয়। সেই রাতে তাকে জিজ্ঞাসাবাধের জন্য আটক করে থানায় নিয়ে আসে ।

শিউলির মা রেহেনা আক্তার বলেন, আমার মেয়ে কেন এমন কাজ করল বুঝতে পারছি না। পারিবারিক যে কলহে কথা সে বলছে তা আমারা সবাই মিলে সমাধান করে এসেছি। গত ৮ বছর আগে বিয়ে দিয়েছি। সব পরিবারে ছোটখাটো সমস্যা থাকে। তাই বলে শ্বশুর-শাশুড়িকে হত্যা করতে হবে। আমার মেয়ে এ কাজ করবে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। সংসারে ২ বছরের একটা নাতি, ৫ বছরের নাতনি রয়েছে। নাতিটা মা ছাড়া থাকতে পারছে না। কান্নাকাটি করছে। এখন কী করব, বুঝে উঠতে পারছি না ।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহিম বলেন, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ সুপারে সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশ পুত্রবধূ শিউলিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর শ্বশুর-শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেন।

এ ঘটনায় জড়িত খালাত ভাই জাহিরুল ইসলাম সানীকে নগরীর চর্থা এলাকায় ও তার বন্ধু মেহেদী হাসান তুহিনকে বরুড়া আড্ডা বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আসামিরা বৃদ্ধ দম্পতিকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যাসহ ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের মীর বাড়িতে রোববার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এরপর গভীর রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাটক সাজিয়ে শ্বশুর-শাশুড়িকে হত্যা করল পুত্রবধূ।

আপডেট সময় : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১