সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বানারীপাড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন চেষ্টা: লম্পট বিশ্বনাথ রায় গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়য় ৫ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে বিশ্বনাথ রায় (৫২) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার ৪৫ দিন পরে ওই ছাত্রীর পিতা উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের বিমল রায় (৩৮) বাদী হয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) পাশ^বর্তী বাড়ির মৃত হরিপদ রায়ের ছেলে বিশ্বনাথ রায় (৫২) কে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। এর আগে ৫ সেপ্টেম্বর রাতে লম্পট বিশ্বনাথ রায়কে উপজেলার তেতলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বিকাল ৩টার দিকে বাদীর বাড়ির পশ্চিম দিকের ফজলুর রহমানদের পেয়ারা বাগানের অদূরে ওই ছাত্রী নৌকায় বসেছিলো। বিশ্বনাথ রায় সে (ছাত্রী) কেন একা নৌকায় বসে আছে তা জানতে চায়। ছাত্রী জানায় তার সহপাঠি সম্রাট তাকে পেয়ারা খাওয়াতে বাগানে নিয়ে যাবে। এ কথা শুনে লম্পট বিশ্বনাথ রায় তাকে ভালো পেয়ারা খাওয়ানোর কথা বলে পেয়ারা বাগানে যেতে বলে। পিতার চেয়েও বয়সে বড় কাকার সাথে সরল মনে সে পেয়ারা খেতে যাওয়ার সম্মতি জানায়। বিশ্বনাথ নির্জন বাগানে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায়। সে বিশ্বনাথের হাতে-পায়ে ধরলেও সে তার কামলালসা চরিতার্থ করতে জোরজবরদস্তি চালায়। পরে ওই নৌকা যোগেই বিশ্বনাথ তাকে তাদের বাড়ির পাশ্বর্বর্তী কালভার্টে নামিয়ে দিয়ে যায়। তবে নামিয়ে দেয়ার আগে সে এ ঘটনা কারও কাছে বললে তার পিতা-মাতা ও ছোট ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সে হুমকির কারনে প্রথমে বিষয়টি কাউকে না জানালেও কয়েক দিন পরে মায়ের কাছে খুলে বলে । মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এতোদিন মামলা দায়ের করেনি বলেও জানাগেছে। এক পর্যায়ে বিষয়টি এলাকাবাসী জেনে থানা পুলিশ ও সাংবাদিকদের অবহিত করে। এবিষয়ে বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) জাফর আহম্মেদ জানান, ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ রায়কে গ্রেপ্তার করে বরিশাল জেল হাজতে এবং ভিটটিমকে উদ্ধার করে বরিশাল ওসিসিতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন চেষ্টা: লম্পট বিশ্বনাথ রায় গ্রেপ্তার।

আপডেট সময় : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১