সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্বামীর ‘যৌতুক মামলা’য় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফেনীতে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৬ সেপ্টেম্বর) ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খাঁনের আদালত এ আদেশ জারি করেন। একইসঙ্গে শাশুড়ির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৭ জুন প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার খোকন মিয়ার ছেলে নুরুল ইসলামের সঙ্গে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর কাঠালবিল এলাকার আবু সাঈদের মেয়ে সালাম আক্তারের বিয়ে হয়। বিয়ের পর সালমার নামে যৌতুক হিসেবে ১০ লাখ টাকার এফডিআর অথবা একটি ফ্ল্যাট লিখে দিতে নুরুল ইসলামকে চাপ দেন স্ত্রী ও শাশুড়ি। এতে রাজি না হওয়ায় ঘর থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে সালমা বাবার বাড়ি চলে যান। সেখানে থেকে সালমার নামে যৌতুক হিসেবে এফডিআর অথবা ফ্ল্যাট লিখে না দিলে নুরুল ইসলামকে তালাক দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ফেনীর আদালতে মামলা দায়ের করেন নুরুল ইসলাম। আদালত বিষয়টি তদন্তের জন্য ফেনী মডেল থানাকে নির্দেশ দেন। তদন্তে যৌতুকের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় সোমবার আদালত অভিযুক্ত স্ত্রী সালমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও শাশুড়ি ফরিদার বিরুদ্ধে সমন জারি করেন।

আদালতের বেঞ্চ সহকারী শাহনুর আলম শাহিন স্ত্রী সালমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও শাশুড়ির ফরিদার বিরুদ্ধে সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর ‘যৌতুক মামলা’য় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১