সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

টাকা ভাগাভাগি নিয়ে দুই আইনজীবীর সংঘর্ষ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ট্রেস ডেস্ক: রংপুরের আদালত চত্বরে দুই আইনজীবীর ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মামলার টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও আইনজীবী সূত্রে জানা যায়, রোববার বিকেলে একটি মামলায় মক্কেলের কাছ থেকে নেওয়া টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আইনজীবী সমিতির সদস্য আলাউদ্দিন ও অপর আইনজীবী মেজবাহ আহমেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে। পরে এক পর্যায়ে হাতাহাতির হয়। উভয়েই বিক্ষুব্ধ হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দুই আইনজীবীর সমর্থকরাও একত্রিত হয় আদালত চত্বরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আইনজীবী মেজবাহ আহমেদ মাথায় আঘাত পেয়ে আহত হন। তার মাথা থেকে রক্ত ঝড় থাকে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনজীবী আলাউদ্দিন ও জুনিয়র আইনজীবীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এছাড়াও, ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির ক্যান্টিনে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। রাত ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. রজিবুজ্জামান বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। আদালতপাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুই পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এ ব্যাপারে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হক প্রামাণিক জানান, ‘দুই পক্ষ থেকে পরস্পর বিরোধী অভিযোগ তোলা হচ্ছে। এজন্য তাদের কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাকা ভাগাভাগি নিয়ে দুই আইনজীবীর সংঘর্ষ।

আপডেট সময় : ০৭:০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১