সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে স্বামী-শাশুড়িসহ ৫ জনকে একাই মারধর করলো নববধূ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ::: বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় এক নববধূ স্বামীসহ ৫ জনকে একাই মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার দুপুরে নববধূ মৌরী মল্লিকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন আহত ভাসুর দুলাল বিশ্বাস।

অপর আহতরা হচ্ছেন- স্বামী দিপক বিশ্বাস, শাশুড়ি চারু বালা, ননদ বিউটি বিশ্বাস এবং ভাসুর দুলালের মেয়ে দোলা বিশ্বাস।

দুলাল বিশ্বাস বলেন, ছোট ভাই দিপক বিশ্বাস ৩ মাস আগে প্রেম করে জেলার বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামের মৌরী মল্লিককে বিয়ে করেন। বিয়ের মাসখানের পর থেকে তিনি বাথরুমে গিয়ে দির্ঘক্ষণ পরপুরুষের সাথে কথা বলেন। বিষয়টি টের পাওয়ার পর মৌরীকে বাধা দেওয়া হলে কাউকে কিছু না বলে এক সপ্তাহ আগে বাসা থেকে চলে যায়। রোববার সকাল ৯টার দিকে আবার ফিরে আসলে পরিবারের সবাই তাকে গ্রহণ করেন। বাসায় ঢুকেই মৌরি পরিবারের অন্যান্য সদস্যদের ৪টি মোবাইল তার ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে বাইরে চলে যেতে থাকেন। এতে মৌরীর স্বামী দিপক বাধা দেয়।

এ সময় দিপককে জাপটে ধরে মারধর করেন মৌরি। তাকে রক্ষা করতে গেলে অপর ৪ জনকেও মারধর করা হয়। এতেও ক্ষান্ত হয়নি, মারধর শেষে ফ্রিজ ও ড্রেসিং টেবিল এবং আসবাবপত্র ভাঙচুর করে বাসা থেকে বের হয়ে যান।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফয়সাল আহমেদ জানান, নববধূর হাতে স্বামীসহ ৫ জনকে মারধর এবং মালামাল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্বামী-শাশুড়িসহ ৫ জনকে একাই মারধর করলো নববধূ।

আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১