সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সাবেক স্ত্রীর পরকীয়া নিয়ে মুখ খুললেন অপূর্ব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিয়ে করেছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ খবর অবশ্য এখন পুরনো। নতুন খবর হলো, বিয়ের পর এই প্রথম মুখ খুলেছেন অপূর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভক্ত শুভানুধ্যায়ীদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়াও বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলেন অপূর্ব।

বিয়ের খবরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি একটি পোস্ট করেন। মূলত এখান থেকেই আলোচনার শুরু। তিনি লেখেন অবশেষে ৪ বছরের প্রেম সফল হলো। নতুন দম্পতিকে শুভ কামনা।

এরপর থেকেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, অপূর্বর বিয়েকে পরকীয়ার বিয়ে বলে নানা জায়গায় সমালোচনা হতে থাকে। যেহেতু অপূর্ব-নাজিয়ার ডিভোর্স হয়েছিল ২০২০ সালে। যদিও কিছুক্ষণ পর পোস্টটি ডিলেট করে দেন নাজিয়া। জানা যায়, পরকীয়ার উত্তরে অপূর্ব জানান, এ ধরনের কোনো কিছুই তিনি করেননি। এবং এসব মিথ্যা কথা।

কথা হচ্ছিল নাজিয়া হাসান অদিতির ফেসবুক পোস্ট নিয়ে, সাবেক স্বামীর বিয়ে নিয়ে করা তার দ্বিতীয় পোস্ট ছিল, “প্রথম ফোন এসেছিল অনুরোধ হিসেবে, শেষ ফোন আসলো হুমকি হিসেবে” যা ইঙ্গিত করে নাজিয়ার আগের পোস্টকে যেটি তিনি পরবর্তীতে ডিলেট করে দেন। এ বিষয়ে কিছু জানাননি অপূর্ব। এবং নাজিয়ার তৃতীয় পোস্টে তিনি লেখেন, আমি খুব খুশী হয়েছি যে এটা শেষ হয়ে গেছে, আল্লাহ জানেন একজন মানুষ কিসের যোগ্য।”

তবে ইতোমধ্যে নাজিয়ারও দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সূত্রমতে আরো ৮/৯ মাস আগেই এক সেনাবাহিনীর কর্মকর্তাকে বিয়ে করেছেন নাজিয়া। এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি নাজিয়া।

এদিকে অপূর্বের পোস্টে তিনি লেখেন তার নববধূ শাম্মা দেওয়ানকে নিয়েই তার যাত্রা এবং তার সাবেক স্ত্রীর সাথে ২০১৯ সালেই তার বিচ্ছেদ হয়ে গেছে। তিনি আরও বলেন, “আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে এই ধরনের তথ্য একেবারেই মিথ্যা।”

নেটিজেনরা বলছেন, নাজিয়াকে নয় পরকীয়ার কাঠগড়ায় দাড় করানো হয়েছে অপূর্বকে। ২০১০ সালে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ভালোবেসে বিয়ে করেন অপূর্ব। ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর একই বছর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি এবং আয়াশ নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। এই স্ত্রীর সাথেও গত বছর বিচ্ছেদ ঘটে অপূর্বর।

সবশেষ ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ানকে তৃতীয় বিয়ে করেছেন বড়ছেলে খ্যাত এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক স্ত্রীর পরকীয়া নিয়ে মুখ খুললেন অপূর্ব।

আপডেট সময় : ০৪:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১