সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

খাবারের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে চিপসের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান ওরফে হাবিব (৪৯) নামে ওই ব্যক্তিকে আটকের পর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে।

জানা যায়, গতকাল শনিবার (৪ সেপ্টম্বর) দুপুরের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড উলুচামরী রসুলাবাদ (হামজার ছড়া) এলাকার জনৈক নুর মোহাম্মদের স’মিল এর ভিতর ফাঁকা জায়গায় খেলারত অবস্থায় এক প্রবাসীর ৭ বছরের শিশু মেয়ে চকলেট কিনতে দোকানে আসার পথে ফুসলিয়ে খাবার খাওয়ার জন্য ১০ টাকার নোট দিয়ে ওই এলাকার প্রতিবেশী মৃত শফিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিকালে ভিকটিমের পরিবার এই ঘটনা অবহিত হওয়ার পর শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় টেকনাফ মডেল থানা পুলিশকে খবর দেয়।

রাত ৮টার দিকে থানা পুলিশের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জনতার সহায়তায় ধর্ষককে আটক করতে সক্ষম হয়। এরপর ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে উদ্ধার করে নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, এই ন্যাক্কারজনক ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ধর্ষক হাবিবকে জনতার সহায়তায় আটক করে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে এসে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাবারের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১।

আপডেট সময় : ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১