আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৬//
- আপডেট সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে

আবাসিক হোটেলে জুয়া খেলার সময় এক যুবলীগ নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৩১ হাজার ৫০০ টাকা।
আজ রোববার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের আবাসিক হোটেল হাছুমা কটেজের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
আটকরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রানা বিশ্বাস, জেলা শহরের সুমিরদিয়া গ্রামের আতর আলীর ছেলে সাকিব, সিঅ্যান্ডবি পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে রকিবুল, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ফারুকের ছেলে মাসুম, ভাণ্ডারদহ গ্রামের মৃত পেয়ার আলীর ছেলে রবিউল এবং মেহেরপুরের আমতলী গ্রামের আবদুল করিমের ছেলে লোকমান।
আটকের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।


























