সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

নগদ টাকা-গহনা নিয়ে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে নগদ টাকা, স্বর্ণের গহনাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর বড়ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে প্রবাসীর ভাই মনিরুল ইসলাম জিডিটি করেন। জিডি নম্বর ১২৬০/২১।

অভিযুক্ত নারীর নাম মাফিয়া খাতুন। তিনি যশোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সদর আলী গাজীর মেয়ে ও প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী।

জিডিতে মনিরুল ইসলাম উল্লেখ করেন, তারা যৌথ পরিবারের সদস্য। তার ভাই সাইফুল ইসলাম প্রায় তিন বছর ধরে বিদেশে আছেন। গত ২৭ আগস্ট ভোরে কাউকে কিছু না জানিয়ে তার ঘরে রাখা নগদ এক লাখ ৭৫ হাজার টাকা, তিন ভরি ওজনের স্বর্ণের গহনা এবং ২২ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। পরে জানতে পারেন মাফিয়া যশোরে বাবার বাড়িতে অবস্থান করছেন। টাকা ও গয়না ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন।

জিডির তদন্তের দায়িত্বে থাকা শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বলেন, দুই পক্ষকে ডাকা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নগদ টাকা-গহনা নিয়ে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী।

আপডেট সময় : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১