সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

টাঙ্গাইলে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে বিকল ট্রেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেওয়ায় ট্রেনটির হুইচ পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এতে দুর্ঘটনাস্থলে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকে ট্রেনটি।
শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার নামদারকুমুল্লি গ্রামে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বন্ধ থাকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুর রেল সড়কে ট্রেন চলাচল। পরে মেরামত হলে দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল রেলওয়ের স্টেশন মাস্টার সোহেল খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার নামদারকুমুল্লি গ্রামে একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রেনটির হুইচ পাইপ (বাতাস প্রবেশের পাইপ) ছিঁড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই থেমে যায় ট্রেনটি।

এদিকে, এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস টাঙ্গাইল স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস মির্জাপুরের মহেড়া স্টেশনে আটকা পড়ে।

পরে রংপুর এক্সপ্রেসের হুইচ পাইপ মেরামত করার পর প্রায় দেড় ঘণ্টা পর সাড়ে ১২টার দিকে রংপুরের দিকে যাত্রা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে বিকল ট্রেন।

আপডেট সময় : ০৭:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১