সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি আবারো শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মানুষকে টিকাদানে উৎসাহিত করতে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি ফের শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কীভাবে মডার্নার করোনাভাইরাস টিকা দেয়া যায় সে বিষয়ে রবিবার সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষায় তেজগাঁওয়ের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।

স্কুল-কলেজে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, এমন সিদ্ধান্ত নতুন করে ঝুঁকি তৈরি করবে কি-না, এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি এককভাবে এ মুহূর্তে কিছু বলতে পারবো না। আগামীকাল (রবিবার) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা আলোচনা করে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ কীভাবে তৈরি করে স্কুল-কলেজ খোলা যায়, সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে রাজধানীতে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং-এর কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ রাজধানীর ছয় কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত। পরীক্ষায় মোট ১৫ হাজার ৬৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এ ছয় কেন্দ্রের মধ্যে ইডেন মহিলা কলেজ আজিমপুর কেন্দ্রে ডিপ্লোমা ইন নার্সিং-এর ৪ হাজার ১৫৩ জন, তেজগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ১ হাজার ১৪১ জন, তেজগাঁও সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ২ হাজার জন, সরকারি বিজ্ঞান কলেজে ১ হাজার ৩০০ জন, হাবিবুল্লাহ বাহার কলেজ ও শান্তিনগরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ১ হাজার ৪৯৩ জন, বিএসসি ইন নার্সিং (চার বছর)-এ ১ হাজার ৩২৫ জন এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং-এর ৪ জন এবং ঢাকা কলেজে ডিপ্লোমা ইন নার্সিং-এর ৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি আবারো শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী।

আপডেট সময় : ০৭:৩৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১