সংবাদ শিরোনাম ::
বরিশালে পরিত্যাক্ত টং ঘর থেকে দেশীয় পিস্তল উদ্ধার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ৮৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের মেহেন্দিগঞ্জে পরিত্যাক্ত টং ঘর থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহষ্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আমিরুল হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিন জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রুকুন্দি গ্রামের গণেশপুরা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ওই এলাকার একটি পরিত্যাক্ত টং ঘরে তল্লাশী চালিয়ে দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


























