সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

দৌলতদিয়া যৌনপল্লীতে ঢাকার ব্যবসায়ীর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে ৫০ বছর বয়সী ঢাকার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরের দিকে যৌনপল্লীর এক যৌনকর্মীর ঘরে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি ঢাকার ওয়ারী এলাকার ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলেন। দুপুরে এ তথ্য জানা গেছে।

পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে যৌনপল্লীতে আসেন। সারারাত যৌনপল্লীর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে শুক্রবার ভোর ৪টার দিকে স্থানীয় এক দোকান থেকে যৌন উত্তেজক ওষুধ সেবন করে পল্লীর একজনের ঘরে যান। এর কিছুক্ষণ পরেই রক্তচাপ বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

অবস্থা খারাপ দেখে ওই যৌনকর্মী ভোর ৫টার দিকে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক চন্দন কুমার জানান, ওই ব্যক্তিকে ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তিনি মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দৌলতদিয়া যৌনপল্লীতে ঢাকার ব্যবসায়ীর মৃত্যু।

আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১