সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

অফিস কক্ষে ‘ইয়াবা’ সেবন এলজিইডি কর্মকর্তার ভিডিও ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ::: ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটি সদর উপজেলার এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়৷

ওই ভিডিওটিতে দেখা যায়, রহমত ভূইয়া রানা ইয়াবা সেবন করছেন। তার পাশে এক যুবক তাকে ইয়াবা সেবন করতে সহযোগিতা করছেন। কিন্তু ওই যুবকের চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

এই বিষয়ে বক্তব্য জানতে উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম বলেন, ‘মাদক সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি আমাকে একজন দেখিয়েছে।

তিনি (রহমত ভূইয়া রানা) শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। তার পরিবারের সাথে আমরা কথা বলেছি। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অফিস কক্ষে ‘ইয়াবা’ সেবন এলজিইডি কর্মকর্তার ভিডিও ভাইরাল।

আপডেট সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১