বরিশালে ধর্ষণ ও অপহরণের অভিযোগে কারারক্ষীর বিরুদ্ধে মামলা।
- আপডেট সময় : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক, : ধর্ষণ এবং অপহরণের অভিযোগে ভোলা জেলা কারাগারের কারারক্ষির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত কারারক্ষি হলেন- বরিশালের বাকেরগঞ্জের টৈংরাখালীর নুরুল ইসলামের ছেলে সজিব হোসেন (২৩)।
বাকেরগঞ্জের মহেষপুর গ্রামের বাসিন্দা মামলার বাদী কিশোরী (১৯) অভিযোগে উল্লেখ করেন, এইচএসসি পড়াশুনা করাকালীন আসামী সজিবের সঙ্গে তার পরিচয়।
তারপর চলতি বছরের ২৫ জানুয়ারী আসামীর বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কথা বলে বরিশাল নগরীর হোটেল আলী ইন্টারন্যাশনালে নিয়ে যায়।
সেখানে অবস্থানকালে ধর্ষণ শেষে সজিবের বোন আসবে না জানিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
এরপর ফের বোনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করে। এ ঘটনার পর চলতি বছরের ২৬ মার্চ নগরীর প্যারারা রোডের মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে বসে মেয়ের অভিভাবকসহ কাজীর মাধ্যমে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়।
বিয়ের পর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে বাবার বাড়ী পাঠিয়ে দেওয়া হয়। পরে ৩০ আগস্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারে সজিব তাকে তালাক দিয়েছেন।
বিয়ের আগে ভুল বুঝিয়ে দুইবার ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনে ওই কিশোরী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল মডেল কোতয়ালী থানার ওসিকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেন।


























