সংবাদ শিরোনাম ::
প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

পটুয়াখালী নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, : পটুয়াখালীর কলাপাড়ায় সাথী আক্তার (১৭) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত সাথীর পিতা হারুন সরদার বাদী হয়ে মাহিপুর থানায় একটি মামলা করেছে।

পুলিশ ওইরাতে স্বামী জাহিদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে নববধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও নববধূর পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে মাত্র দেড় মাস আগে সাথী আক্তার ও জাহিদুল ইসলামের বিয়ে হয়।

এর পর কাজের সুবাদে তার কুয়াকাটায় এসে পাঞ্জুপাড়া এলাকায় সুমন সিকদারের বাসা ভাড়া নেয়। সেখানে বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। বৃহস্পতিবার রাতে সাথী ফ্যানের আংটার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তবে মৃত্যুর আগে একটি সুসাইড নোট লিখে গেছেন। মৃত সাথী উপজেলার ধানখালী ইউনিয়নের হারুন সরদারের মেয়ে।

এছাড়া পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের সেলিম হাওলাদারের পুত্র জাহিদুল ইসলাম। পেশায় একজন ইলেকট্রিক মেকানিক বলে জানা গেছে।

মৃত সাথীর পিতা হারুন সরদার সাংবাদিকদের বলেন, বিয়ের কিছু দিন যেতে না যেতেই জাহিদুল তার মেয়েকে বিনা কারনে অত্যাচার করতো।

মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত নববধূর স্বামী জাহিদুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক।

আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১