সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

মায়ের পরকীয়ার দৃশ্য দেখে মেয়ের আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে স্বপ্না বাড়ৈ(১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে তাদের নিজ বাড়ী উপজেলার খালিয়া ইউনিয়নের ছাতিয়ানবাড়ী গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া মৃতদেহটি উদ্ধার করা হয়। সে একই গ্রামের গোপাল বাড়ৈর মেয়ে এবং টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী। এ মৃত্যুর ঘটনার পিছনে মায়ের পরকীয়ার কারন রয়েছে জানা গেছে।
এলাকাবাসী জানায়, মৃত স্বপ্নার বাবা গোপাল দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে তার মা আহ্লাদী বাড়ৈ পার্শ্ববর্তী সেনদিয়া গ্রামের দীনবন্ধু মন্ডলের ছেলে দেবদাস মন্ডলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। গোপাল দেশে ফিরে এসে স্ত্রীর পরামর্শ মোতাবেক দেবদাসের সাথে ব্যবসা শুরু করে। ফলে উভয় পরিবারের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। এজন্যই লোক লজ্জার ভয়ে স্বপ্না ঘরের আড়াঁর সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
স্বপ্নার মা আহ্লাদী বাড়ৈ জানান, আমার মেয়ে সকালে কলেজে গিয়েছিল। কলেজ থেকে ফেরার পর ওর মন খারাপ দেখা যায়। জিজ্ঞাসা করলে বলে কিছুই হয়নি। তারপর রাতে এই ঘটনা।
স্বপ্নার বাবা গোপাল বাড়ৈ জানান, আমাদের পারিবারিক কলহ কিছুই হয়নি। কি কারনে আমার মেয়ে আত্মহত্যা করল বুঝলাম না।
অভিযুক্ত দেবদাস মন্ডল জানায়, এলাকাবাসি শত্রুতাবসত আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। ওই পরিবারের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সেই সুবাদে ওই বাড়িতে যাওয়া আসা করতাম।
ওসি মো. শেখ সাদিক জানান, একজন কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মায়ের পরকীয়ার দৃশ্য দেখে মেয়ের আত্মহত্যা।

আপডেট সময় : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১