সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বানারীপাড়ায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একমাত্র মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে একমাত্র চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। যিঁনি মৃত্যুকে পায়ের ভৃত্য মনে করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠের ডাকে সারা দিয়ে দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য যৌবন বয়সে ঘরে বসে না থেকে বন্দুক হাতে বেড়িয়ে পরেছিলেন পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে। জীবনকে বাজি রেখে যুদ্ধ করে প্রিয় জন্মভূমিকে শত্রুমুক্ত করে ২০০১ সালের নির্বাচনের পরে পেয়েছেন স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপির শাসনামলে মধ্যযুগীয় নির্যাতন। এমনকি তার পরিবারের অনেক সদস্য ওই সময়ে প্রিয় জন্মস্থান ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। প্রথম ধাপের ইউপি নির্বাচনে এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করেছেন বিশ্ব মানবাতার মুকুট দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়েছেন স্বাধীনতার প্রতীক নৌকা। বিপুল ভোটে নির্বাচিতও হয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা। তিঁনি নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও সংবর্ধিত ইউপি চেয়ারম্যান শ্যামল চক্রবর্তীকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বীর মুক্তিযোদ্ধাদের আত্মাহুতি,রক্ত ও ত্যাগের বিনিময়েই আজকের সোনার বাংলাদেশ। তাই বাঙালী জাতি এ সূর্য সন্তানদের চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জগন্নাথ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে দেশ ও মুক্তিযুদ্ধের ওপরে কথা বলেন, সংবর্ধিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী,বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল আলম,বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল মৃধা, শাহজাহান মিয়া, আ. সাত্তার বেপারী, মো. কুদ্দুস মৃধা ও সামাদ মোল্লা, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী। এছাড়াও বানারীপাড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের,বানারীপাড়া সদর ইউনিয়ন কমান্ডার আইনুল হক,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিনসহ ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত সদস্যরা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা প্রধান অতিথি রিপন কুমার সাহার কাছে দাবী করেন বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের জন্য একটি নিজস্ব ভবন নির্মাণ করে দেয়ার। উল্লেখ্য বর্তমানে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আলোচনা শেষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একমাত্র মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা।

আপডেট সময় : ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১