সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

গৌরনদীতে আন্তঃবিভাগের চোর চক্রের দুই সদস্য সহ ১৭ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক মালামাল উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক এ্যালুমুনিয়াম তার ও বৈদ্যুতিক মালামাল সহ আন্তঃ বিভাগ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে। এসময় তাদের জিম্মা থেকে ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিক দের জানান গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে চুরি করে আনা বৈদ্যুতিক এ্যালুমুনিয়াম তার ভর্তি ১০টি ড্রাম লুকিয়ে রাখা হয়েছে। ওসি মোঃআফজাল হোসেনের নির্দেশে এস আই মোঃ শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে গৌরনদী থানার মাহিলাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বৈদ্যুতিক তার ভর্তি ১০টি ড্রাম যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকাসহ মোট ১৭লাখ টাকার মালামাল উদ্ধার করে। এসময় চুরির সাথে জড়িত স্থানীয় মেহেদী হাসান (২৯) এবং ফয়জুল্লাহ (৫০)কে গ্রেফতার করে।
অভিযান পরিচালনাকারী এসআই মোঃ শাহজাহান সাংবাদিক দের জানান গ্রেফতারকৃত মেহেদী হাসান যশোর জেলার কেশবপুর থানার চিতাবাজিতপুর গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে ও ফয়জুল্লাহ নোয়াখালী জেলার সেনবাগ থানার সাতারপাইকা গ্রামের হাজী অলিউল্লাহর ছেলে। মেহেদী হানান চোরাই মালামাল নিরাপদে রাখতে গৌরনদীর মাহিলাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। দুই বছর আগেও সে গৌরনদী এলাকায় বিদ্যুতের কাজ করছে বলে জানিয়েছে। মেহেদীর ভাড়া বাসার সামনে থেইে চুরি যাওয়া ১৭লাখ টাকার মামলামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দুজনেরই ঠিকাদারদের মাধ্যমে বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই গৌরনদী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে, মামলা
নং-৩১,(৩১.৮.২১)। গ্রেফতারকৃতদের পহেলা সেপ্টেম্বর বুধবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে আন্তঃবিভাগের চোর চক্রের দুই সদস্য সহ ১৭ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক মালামাল উদ্ধার।

আপডেট সময় : ০২:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১