বরিশাল থেকে ইয়াবাসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৬:৩১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ৬৯ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ৩১ আগস্ট ২০২১ তারিখ পিরোজপুর জেলার নাজিরপুর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন পশ্চিম ছোট বুইচাকাঠী সাকিনস্থ কুদিরবাড়ি কালভার্ট ব্রীজের উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ৩১ আগস্ট ২০২১ তারিখ আনুমানিক ১৫.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ নয়ন চৌধুরী(২৩), পিতাঃ মৃত জাহাঙ্গীর চৌধুরী, সাং- পশ্চিম ছোট বুইচাকাঠী, থানাঃ নাজিরপুর, জেলাঃ পিরোজপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৩০৯ (তিনশত নয়) পিস ইয়াব ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























