সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

পুলিশ হবে সাংবাদিক, অনুসরণ করা হবে গোল্ডেন রুলস: আইজিপি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: দেশ-বিদেশে পুলিশের অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নিউজ পোর্টাল চালু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, ‘নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।’

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদরদফতরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি (news.police.gov.bd) পোর্টালটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে বলেও জানান আইজিপি।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরবর্তীতে আমরা ইংরেজি ভার্সন চালু করবো। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে।

এছাড়াও প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে, সেগুলোও তুলে ধরা হবে এখানে। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।’

ড. বেনজীর আরো বলেন, ‘পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে এ নিউজ পোর্টাল। আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম তখন সরকারি দফতর হিসেবে প্রথমবারের মতো মিডিয়া সেন্টার করা হয়। সাংবাদিকদের সুবিধার্থে সেখানে ডেস্কটপ দেয়া হয়েছে, ওয়াই-ফাই, লাউঞ্জ করা হয়েছে।

এছাড়াও আমি যখন র‍্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়াপাড়ায় র্যাবের মিডিয়া সেন্টার করি। ডিএমপি নিউজ (https://dmpnews.org/) প্রতিষ্ঠা করেছি, এ পোর্টালটি এ পর্যন্ত ১৮ কোটি পাঠক ভিজিট করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ হবে সাংবাদিক, অনুসরণ করা হবে গোল্ডেন রুলস: আইজিপি।

আপডেট সময় : ০৮:৪৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১