সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

গ্রাহকদের ঋণের কিস্তি পরিশোধে ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণের কিস্তি পরিশোধে দেওয়া সুযোগ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, ঋণের বিপরীতে চলতি বছরের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত দেওয়া কিস্তিগুলোর ন্যূনতম ৫০ শতাংশ আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করা হলে ওই সময়ে ঋণসমূহ বিরূপমানে বা খেলাপি শ্রেণিকরণ করা যাবে না। এক্ষেত্রে অন্যান্য কিস্তির অবশিষ্ট অংশ বিদ্যমান মেয়াদ শেষ হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে পরিশোধ করা যাবে।

এছাড়াও অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে।
এই নির্দেশনা অনুযায়ী ঋণের বিপরীতে এরই মধ্যে আদায় করা বা পরিশোধিত অর্থ আদায় হিসেবে বিবেচনা করা যাবে। ওই ঋণ হিসাবগুলোর সুদ বা মুনাফা প্রকৃত আদায় সাপেক্ষে আয় খাতে স্থানান্তর করা যাবে ও এসময়ে কোনো দণ্ড বা সুদ বা অতিরিক্ত ফি চার্জ বা কমিশন (যে নামেই অভিহিত করা হোক না কেন) আদায় করা যাবে না।

আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ১৮ (ছ) ধারায় দেওয়া ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রাহকদের ঋণের কিস্তি পরিশোধে ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড়।

আপডেট সময় : ০৫:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১