বরিশাল থেকে এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৮:১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ৯৭ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।গত ২৯ আগস্ট ২০২১ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন ঘেয়াঘাট সাকিনস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৯ আগস্ট ২০২১ তারিখ আনুমানিক ১৫.১০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ সেলিম বালি(৫৪), পিতাঃ মৃত আঃ অহেদ বালি, সাং- মধ্য ধামুরা, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ২.৩২০ (দুই কেজি তিন শত বিশ গ্রাম) গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৪,৩৮২ (চার হাজার তিন শত বিরাআশি) টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























