সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা, ভেঙে গেল মাস্তুল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরির ধাক্কার লেগেছে। এতে ওই ফেরির মাস্তুল ভেঙে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর ২ ও ৩নং পিলারের মাঝখানে ১-বি স্প্যানে ধাক্কা লেগে ফেরির মাস্তুল ভেঙে গেছে। তবে ফেরির কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহাম্মদ আলী। তিনি বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি ‘বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এ সময় পদ্মা সেতুর ২ ও ৩নং পিলারের মাঝখানে ১-বি স্প্যানের সঙ্গে ওই ফেরির মাস্তুলে ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে যায়।

এর আগে ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়া আসছিল ফেরি কাকলী। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০নং পিলারের আঘাত হানে, এতে তেমন কোনো ক্ষতি হয়নি।

গত ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নাম্বার পিলারে আঘাত হানে ফেরি ‘বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এ সময় ২০ যাত্রী আহত হন।

গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নাম্বার পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল, এতে ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনা তদন্তে ওই দিনই চার সদস্যর কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের সঙ্গে সংঘর্ষের পেছনে রো রো ফেরির ইনচার্জ মাস্টার আব্দুর রহমান খান ও সুকানী সাইফুল ইসলামের দায়িত্বহীনতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা, ভেঙে গেল মাস্তুল।

আপডেট সময় : ০৮:১৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১