সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে চোখে মরিচের গুড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টা, যুবক আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, : বরিশালে ব্যাংকের সিঁড়িতে এক গ্রাহকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে জনতা।

পরে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে তারা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর সদর রোডের অগ্রণী ব্যাংক শাখার সিঁড়িতে এই ঘটনা ঘটে।

আটক যুবকের নাম জমি ডোম (৩৫)। সে নগরীর কাউনিয়া ম্যাথরপট্টির বাদল ডোমের ছেলে। ঘটনার সময় তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে গেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।

নগরীর চাঁদমারী এলাকার আমিনুল ইসলাম পলাশ অগ্রণী ব্যাংকের ওই শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করে সিঁড়ি থেকে নামছিলেন।

তিনি জানান, ব্যাংকের সিড়ি থেকে নামার সময় তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে সাথে থাকা ৫ লাখ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে জনি ডোম।

এ সময় তিনি একহাত দিয়ে ব্যাগ আঁকড়ে ধরেন এবং আরেক হাত দিয়ে জনি ডোমকে ধরে ডাক চিৎকার দেন। ব্যাংকের অন্যান্য গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গিয়ে পলাশকে রক্ষা করে এবং জনিকে ব্যাংকের ভেতরে নিয়ে আটকে রাখে।

এ সময় তাকে উত্তম মাধ্যম দেয় তারা। খবর পেয়ে পুলিশ ওই ব্যাংকে গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

অগ্রণী ব্যাংক সদর রোড শাখার সিনিয়র অফিসার সমর রঞ্জন দর্জি জানান, ছিনতাই চেষ্টার ঘটনাটি ব্যাংকের মধ্যে নয়, ব্যাংকের সিড়িতে ঘটেছে। এ সময় অন্যান্যরা তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। একই সাথ তার অপর দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চোখে মরিচের গুড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টা, যুবক আটক।

আপডেট সময় : ১১:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১