সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

জামাইকে হাতুড়িপেটা করে পুলিশে দিলেন শ্বশুর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নববধূর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। কিন্তু সেখানে আপ্যায়নের বদলে শিকার হয়েছেন হাতুড়িপেটার। শুধু তাই নয়, চুরিচেষ্টার মামলা দিয়ে তাকে পাঠানো হয় কারাগারে।

সোমবার আদালতের মাধ্যমে নববধূর স্বামী জাকারিয়াকে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

হাতুড়িপেটার শিকার জাকারিয়া রাজবাড়ী সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামরে মৃত শহিদুল ইসলামের ছেলে।

জাকারিয়ার চাচা রবিউল ইসলাম জানান, তার ভাতিজার সঙ্গে ওই মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রায় দুই বছর আগে মেয়েটির বাবা তার ভাতিজাকে এ নিয়ে মারধর করেন। হঠাৎ ২৪ আগস্ট তারা দুজনে গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর তারা যে যার বাড়িতে অবস্থান করছিলেন।

জাকারিয়ার চাচা অভিযোগ করেন, রোববার রাতে তার ভাতিজার মোবাইলে মেয়েটির ম্যাসেজ আসলে ভাতিজা দেখা করতে ছুটে যান। এসময় মেয়েটির বাবা খলিল মাষ্টার তার চাচাত ভাইসহ শ্বশুরবাড়ির ৪-৫ জন মিলে ঘরের মধ্যে আটকে তার ভাতিজাকে হাতুড়িপেটা করেন। এরপর তার বিরুদ্ধে চুরির চেষ্টার অভিযোগ করে তাকে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রাত ১টার দিকে খলিল মাষ্টারের বাড়িতে অনধিকার প্রবেশের জন্য তারা ওই যুবককে মারপিট করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে তার বিরুদ্ধে ওই পরিবারের পক্ষ থেকে চুরিচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামাইকে হাতুড়িপেটা করে পুলিশে দিলেন শ্বশুর।

আপডেট সময় : ০৮:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১