সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছাত্রের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ না পেয়ে আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছাত্র অবশেষে পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ পেয়েছেন। তার নাম তানভীর ইসলাম। সে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ছাত্র। আজ সোমবার দুপুরে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে তার ফরম পূরণ সম্পন্ন হয়।

এর আগে গতকাল রবিবার বিকালে সে ‘এইচএসসি পরীক্ষা দিতে না পারলে আত্মহত্যা করবেন’ উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্র দেয়। এ নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আবেদনপত্রে তিনি লিখেছিলেন, ‘আমি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি করোনাকালীন অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস করতে পারিনি।

এজন্য আমি যাতে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারি সেজন্য অনুরোধ করতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ কলেজে যান বাবা। তবে কলেজ কর্তৃপক্ষ তাকে অপমান করে। ’
ওই ছাত্র আরও উল্লেখ করেন, অনলাইন ক্লাস না করলেও আমি প্রতিটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। কিন্তু আমার অনলাইন ক্লাসে অনুপস্থিতি এবং বাবার সঙ্গে তর্কের জের ধরে আমার পরীক্ষার ফরম পূরণ বাতিল করেন কলেজ অধ্যক্ষ।

আমাকে কলেজে ডেকে নিয়ে জানানো হয়, আমি এ বছর আর পরীক্ষা দিতে পারবো না। এ বছর যদি আমাকে পরীক্ষার জন্য সুযোগ না দেওয়া হয় তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য ফরম পূরণের সুযোগ দিয়ে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন। ’
ফরম পূরণ করার পর সেই ছাত্র তানভীন ইসলাম জানান, আমি পরীক্ষায় ভালো ফল করার লক্ষ্যে পড়াশুনা করে যাচ্ছি। প্রত্যাশিত ফল আসবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন জানান, শিক্ষকরা সব সময় ক্ষমাশীল। তাই তাকে ক্ষমা করে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছাত্রের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ।

আপডেট সময় : ০৯:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১