সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

পারাবত-১২ লঞ্চের কেবিন থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স;; বরিশাল থেকে রাজধানী ঢাকায় যাওয়া একটি লঞ্চের কেবিনে এক নারীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সদরঘাটে ভেড়া এমভি পারাবত-১২ লঞ্চ থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার রাতে বরিশাল থেকে ছেড়ে পারাবত-১২ লঞ্চ রোববার সকালে সদরঘাটে পৌঁছে।

সদরঘাট নৌ-থানার ওসি মো. কাইয়ুম আলী সরকার বরিশালটাইমসকে বলেন, সব যাত্রী নেমে গেলেও ওই কেবিনটি তালাবদ্ধ দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। লঞ্চে থাকা মাস্টার চাবি দিয়ে তালা খুললেও ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় দরজা খোলা যাচ্ছিল না। তখন লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

পুলিশ তালা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ওসি বলেন, কেবিনের মধ্যে কাপড় ঝুলানোর হুক ছিল। সেই হুকে ওড়না পেঁচিয়ে ঝুলেছিল ওই নারী।

তিনি বলেন, “ওই কেবিনে দুই প্যাকেট ইঁদুরের ওষুধও পাওয়া গেছে। এক প্যাকেটের ওষুধ ওই নারী খেয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

রাতে ওই নারী কেবিন বয়ের মাধ্যমে খাবারও খেয়েছিলেন বলে লঞ্চকর্মীরা পুলিশকে জানিয়েছে।

ওই কেবিনের টিকেটটি ‘আনোয়ার হোসেন’ নামে কেনা হয়েছিল।

লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বরিশালে ওই নারীকে বৃদ্ধ একজন পুরুষ লঞ্চে নিয়ে আসেন। কেবিনে ওই নারীকে তুলে দিয়ে তিনি লঞ্চ থেকে নেমে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পারাবত-১২ লঞ্চের কেবিন থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।

আপডেট সময় : ১২:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১