সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

যে কারণে চিত্রনায়িকা মৌসুমী সাংবাদিক হলেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমা প্রিয়দর্শিনী মৌসুমী। অভিনয় ক্যারিয়ারে অনেকগুলো দর্শকন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন দর্শকের ভালোবাসা, সম্মান ও সম্মাননা। তবে অভিনয়ের পাশাপাশি অনেক আগে থেকেই সাংবাদিকতার প্রতি ঝোঁক ছিল তার। ২০১৮ সালে এক সাকাৎকারে মৌসুমী বলেছিলেন, ‘পত্রিকা নিয়ে বরাবরই আমার একটা আগ্রহ আছে। অনলাইনে এখন বেশি আগ্রহী। ভেবেছি সাংবাদিকতা নিয়ে কিছু করব।’

মৌসুমীর সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। ‘ভিশন-২০২১’ নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি। সম্প্রতি মৌসুমীর গুলশানের বাসায় গিয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ম্যাগাজিনসংশ্লিষ্টরা।

এর আগে ২০১৮ সালের ৩ নভেম্বর নিজের জন্মদিনে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন মৌসুমী।

সাংবাদিক হওয়ার কারণ জানতে চাইলে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক সাংবাদিকের সঙ্গে পরিচয় হয়েছে। নানা ইস্যুতে কথা হয়েছে। অনেক কিছু তাদের কাছ থেকেও জানতে পেরেছি। ভাবনায় ছিল যদি কখনো সুযোগ হয়, সাংবাদিকতার সঙ্গে নিজেকে যুক্ত করব। তাই আমার কাছে যখন প্রস্তাবটি আসে, সানন্দে গ্রহণ করি।’

এই অভিনেত্রী আরও জানান, তার সম্পাদিত ‘ভিশন-২০২১’ ম্যাগাজিনে দেশের উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা, সমৃদ্ধি এবং মিশন ও ভিশনের কথাই বলবে। থাকবে রাজনৈতিক, অর্থনৈতিক, বৈশ্বিক ও সমসাময়িক নানা ইস্যু এবং খেলাধুলা এবং বিনোদন সম্পর্কিত নানা খবরও।

উল্লেখ্য, সম্প্রতি নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। এগুলো হলো- আশুতোষ সুজনের পরিচালনায় ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে কারণে চিত্রনায়িকা মৌসুমী সাংবাদিক হলেন।

আপডেট সময় : ০৯:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১