বরিশাল থেকে (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৮:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ১০০ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ২৮ আগস্ট ২০২১ তারিখ বরিশাল জেলার কাউনিয়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন সিটি মার্কেট বাকলার মোড় রোডস্থ সাজ ট্রেডার্স এর সামনে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৮ আগস্ট ২০২১ তারিখ আনুমানিক ২০.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৩ (তিন) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ মনিরুল ইসলাম(৪৭), পিতাঃ মৃত ডা. ইয়াকুব আলী, (২) নাথু দাস(৩৫), পিতাঃ মৃত জগদীশ দাস, উভয় সাং- ভাটিখানা, ০৪ নং ওয়ার্ড, (৩) গোপাল মন্ডল(২৮), পিতাঃ সুকলাল মন্ডল, সাং- নারীকেলী, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল, বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ৩৫ (পয়ঁত্রিশ) বোতল রেকটিফাইড স্পিরিট এবং মদক বিক্রয়ের নগদ ২৭১০ উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























