সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার উপায় জানালেন আইনমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আবারো আলোচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার ইস্যু। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কারাগারে যেতে হবে।
তিনি জানান, কারাগারে গিয়ে বিদেশ যাওয়ার আবেদন করা না হলে তা বিবেচনা করা হবে না।

শনিবার (২৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
আগামী ১৫ সেপ্টেম্বরের আগেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স শুনানিতে বেঞ্চ গঠনের পরামর্শও দেন আইনমন্ত্রী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২ বছর ১৭ দিন কারাভোগের পর করোনা সংক্রমণের কারণে গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান তিনি। এরপর তিন দফায় ছয় মাস করে বাড়ানোর হয় জামিনের মেয়াদ।

তবে গত মে মাসে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার অনুমোদন চেয়ে আবেদন করে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আবেদনটি মতামতের জন্য পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। তবে দণ্ডিত ব্যক্তিকে বিদেশে যাওয়ার আইনি সুযোগ নেই বলে মতামত দেয় আইন মন্ত্রণালয়।
এ প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পুনরায় জেলে যাওয়া ছাড়া বিদেশে যাওয়ার আবেদন করতে পারবেন না খালেদা জিয়া।
করোনা আক্রান্ত হয়ে দুই দফা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন এখন গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। এরই মধ্যে করোনার দুই ডোজ টিকাও নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার উপায় জানালেন আইনমন্ত্রী।

আপডেট সময় : ০৮:৫৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১