সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরগুনায় এলজিইডি অফিস যেন ঘুষের হাট ভিডিও ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, : বরগুনায় এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ লেনদেন নতুন কিছু নয়। তবে সম্প্রতি টাকা নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তা নতুন করে আলোচনায় এসেছে।

ভয়ে ক্যামেরার সামনে মুখ না খুললেও ঠিকাদাররা জানান, প্রতিটি কাজের ক্ষেত্রেই শতকরা হিসাবে টাকা দিতে এলজিইডি অফিসে।

সচেতন নাগরিকরা বলছেন এমন ঘুষ লেনদেনের কারণে উন্নয়ন কাজগুলো নিম্নমানের হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ফোরম্যান জিয়াউর রহমান বুঝে নিচ্ছেন ঘুষের টাকা।

প্রকল্প পরিচালকসহ কোন কর্মকর্তাকে কত পার্সেন্ট দিতে হবে, তাও বুঝিয়ে বলেন তিনি।

সাংবাদিকদের হাতে আসা আরেকটি ভিডিওতে দেখা যায়, এলজিইডি’র আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক হুমায়ুন কবির একজনের কাছ থেকে টাকা নিচ্ছেন।

ইউএনও, ইঞ্জিনিয়ারসহ কর্মকর্তাদের ভাগের টাকা দেয়ার পর কিছু থাকবে না বলেও আক্ষেপ করতে শোনা যায় তাকে।

এ বিষয়ে জানতে চাইলে ফোরম্যান জিয়াউর রহমান নিজেকে অসুস্থ দাবি করে কথা বলতে রাজি হননি।

আর হিসাবরক্ষক হুমায়ন কবির বলেন, আমাদের অফিসে বিভিন্ন ফান্ডের টাকা আসে না?।

ইউএনও, ইঞ্জিনিয়ারসহ কর্মকর্তাদের ভাগের টাকা দেয়ার কথোপকথনের কথা শুনতে চাইলে তিনি বলেন, এরকম কোনো কথা বলছি কিনা আমার মনে নেই।

এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের টাকা নেয়ারও একটি ভিডিও হাতে এসেছে সাংবাদিকদের।

ইউএনও’র কার্যালয়ের সামনে ফরহাদ জোমাদ্দার নামে এক ঠিকাদারের সাথে মারামারিও করতে দেখা যায় মিজানুর রহমানকে। অভিযোগ, ঘুষ লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা।

বিষয়টি অস্বীকার করেছেন মিজানুর রহমান বলেন, নিলামের একটি কাগজ আনার জন্য ডিসি অফিসের দিকে তড়িঘড়ি করে রওনা দিয়েছি।

আমি তাকে বললাম পরে এসে আপনাকে কাগজটা দিবো। তখন উনি বলে না এখনি দিতে হবে। এই জিনিসটা আসলে উনি সহ্য করতে পারেননি।

বিল ও জামানত আটকে যাওয়ার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট ঠিকাদাররা।

এলজিইডি অফিসের অনিয়ম-দুর্নীতি গুরুত্বের সাথে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

বরগুনার সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, মারামারি বা হাতাহাতি বা যেভাবে প্রকাশ্যে তারা ঘুষ বাণিজ্য চালাচ্ছে এটা জাতির জন্য খুবই লজ্জাজনক। আমাদের জন্যও এটা খুবই দুঃখজনক।

এদিকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির দোহাই দিয়ে এ বিষয়ে কথা বলতে রাজি হননি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় এলজিইডি অফিস যেন ঘুষের হাট ভিডিও ভাইরাল।

আপডেট সময় : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১