সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

২৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রবাসীকে তালাক, নববধূ কারাগারে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
২৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রবাসীকে তালাক, নববধূ কারাগারে
লক্ষ্মীপুরে বিয়ের নামে প্রতারণার মামলায় নুরজাহান স্মৃতি নামের এক নববধূকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৫ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্মৃতি সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত নুরনবীর মেয়ে। ভুক্তভোগী ব্যক্তির নাম মো. খোকন। তিনি সৌদিপ্রবাসী। তার বাড়ি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামে।

ভুক্তভোগী প্রবাসী, মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, সৌদি প্রবাসী মো. খোকনের সঙ্গে মোবাইলে ১০ লাখ টাকা দেনমোহরে নুরজাহান স্মৃতির বিয়ে হয়। দেনমোহরের নিশ্চয়তার জন্য প্রবাসীর বড় ভাইয়ের ব্যাংক হিসাবের একটি চেক সুরক্ষা হিসেবে রেখে দেয় মেয়ের পরিবার। স্মৃতি স্বামীর গ্রামের বাড়িতে থাকতে অপারগতা প্রকাশ করেন। পরে স্বামীকে বিভিন্নভাবে বুঝিয়ে জেলা শহরের উপকণ্ঠে জমি কিনতে ১০ লাখ টাকা নেয় ওই নববধূ। এভাবে বিভিন্ন অজুহাতে খোকনের কাছ থেকে ২৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।

জুন মাসে সৌদি থেকে দেশে আসেন খোকন। ১৯ জুন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় মেয়ের বাড়িতে এসে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। ওইদিন জোরপূর্বক স্মৃতির পরিবার খোকনের কাছ থেকে ৩০০ টাকার রেজিস্ট্রিকৃত স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেন। এতে স্মৃতিকে শারীরিক, মানসিক ও ফোনে কথা বলতে বাধা না দেয়া এবং খারাপ আচরণ না করাসহ কয়েকটি শর্ত জুড়ে দেয়া হয়। এর আগে ২০২০ সালের ১৩ নভেম্বর মোবাইলে সৌদি থেকে ওই তরুণীকে বিয়ে করেন খোকন।

আনুষ্ঠানিক বিয়ের পর স্মৃতিকে খোকন তার বাড়িতে তুলে নিতে চাইলে কালক্ষেপণ শুরু করে মেয়ের পরিবার। এরমধ্যে হঠাৎ করে ১৮ জুলাই স্মৃতি লক্ষ্মীপুর আদালতে উপস্থিত হয়ে খোকনকে তালাক দেন।

এ ঘটনায় গত ২১ আগস্ট বাদী হয়ে কমলনগর থানায় নুরজাহান স্মৃতিসহ সাতজনের নামে প্রতারণা মামলা দায়ের করেন খোকনের বড় ভাই আবুল খায়ের মানিক।

অন্য আসামিরা হলেন-সালেহ আহম্মদ, মো. ইব্রাহিম, জেসমিন আক্তার, মো. রিংকু, আলী হায়দার চৌধুরী প্রিয় ও ঘটক মো. শাহজাহান। এরমধ্যে ঘটক শাহজাহান ছাড়া অন্য ছয় আসামি বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক ওই নববধূকে কারাগারে পাঠিয়ে অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।

ভুক্তভোগী খোকন বলেন, স্মৃতিকে পছন্দ হওয়ায় তার সব শর্তে রাজি হয়েছি। সে বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে ২৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিয়ের নামে সেসহ তার পরিবার পরিকল্পিতভাবে প্রতারণা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, বিয়ের নামে স্মৃতি ও তার পরিবার প্রবাসীর সঙ্গে প্রতারণা করেছে। এ ঘটনায় পাঁচজনকে আদালত জামিন দিলেও স্মৃতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্মৃতি এখন কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রবাসীকে তালাক, নববধূ কারাগারে।

আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১